Showing posts with label Bangla TECHNOLOGY. Show all posts
Showing posts with label Bangla TECHNOLOGY. Show all posts

ফেইসবুক ভিডিও এবার টিভিতে

0 comments

Read more...

গ্যালাক্সি নোট ৭-এর জীবনাবসান

0 comments

স্মার্টফোনের দুনিয়ায় ভিন্ন কিছু দেব স্যামসাং গ্যালাক্সি নোট ৭। এর আইরিশ স্ক্যানার এবং অত্যাধুনিক স্টাইলাস নিয়ে মাতামাতি বেশি। কিন্তু মূল আকর্ষণটা অন্যখানে। এতে এইচডিআর প্রযুক্তি যোগ হয়েছে।
অন্যান্য উচ্চমানের হাই-ডেফিনিশন এবং ৪কে ভিডিওর চেয়ে এর হাই ডায়নামিক রেঞ্জ ভিডিও অনেক বেশি ভালো। হাতে গোনা কয়েকটি টিভি এবং প্রোজেক্টরে এইচডিআর যোগ হয়েছে।
হাই ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর হলো আধুনিক টেলিভিশনের সর্বসাম্প্রতিক প্রযুক্তি। এটা ফোনের ক্যামেরায় থাকা এইচডিআর মোড থেকে ভিন্ন। যেমন- আইফোন বা অন্যান্য ফোনের ক্যামেরার মতো গ্যালাক্সি নোট ৭-এর ক্যামেরাতেও এইচডিআর মোড রয়েছে। কিন্তু পর্দায় এইচডিআর প্রযুক্তি সোজা কথা নয়।
টেলিভিশনে এইচডিআর থাকার অর্থ এর কন্ট্রাস্ট রেশিও এবং ব্রাইটনেস অন্যান্য টেলিশিনের চেয়ে অনেক উন্নতমানের। এসব টিভিতে যেকোনো সিনেমা বা অনুষ্ঠান দেখার মজাই আলাদা। নেটফ্লিক্স, আমাজন এবং ভুডু আজকাল এইচডিআর অফার করে। এসব টিভিতে ছবির যে মান আসে তা অন্য টিভিতে সম্ভব নয়।
নেটফ্লিক্স, আমাজন এবং অন্যান্য সেবা থেকেই ফোনের স্ক্রিনে এইচডিআর এসেছে। ল্যাপটপে বিল্ট-ইন ৪কে ব্লু-রে প্লেয়ারের মাধ্যমে এইচডিআর যোগ করা যেতে পারে। কিন্তু স্মার্টফোনের মতো ছোট স্ক্রিনে এ প্রযুক্তি বেশ অবাক করে দেয়। অর্থাৎ, ফোনে ছবি বা ভিডিও ঠিক এইচডিআর টেলিভিশনের মতোই দেখা যাবে। নিঃসন্দেহে তা ভালো বিষয়। কারণ আর যাই হোক, ফোনের স্ক্রিনটাই মানুষের কাছে মূল আকর্ষণ।
যদিও এত ছোট পর্দায় এইচডিআর প্রযুক্তি নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। তবে ওলেড-ভিত্তিক এইচডিআর বেশ উপভোগ্য। নোট ৭-এ ওলেড স্ক্রিন দেওয়া হয়েছে। ল্যাপটপেও ওলেড পর্দা দেওয়া হয়। কিন্তু এদের কোনোটাতেই এইচডিআর দেওয়া নেই। অধিকাংশ ল্যাপটপ এবং স্মার্টফোন এলসিডি পর্দায় তৈরি। এইচডিআর-এর সঙ্গে মানানসই হতে এলসিডি টিভির চেয়ে ওলেড টিভিগুলোই বেশি গ্রহণযোগ্যতা পায়।
আসলে এইচডিআর পর্দাগুলোর মধ্যেও পার্থক্য রয়েছে। সি নেটের টিভি বিশেষজ্ঞ ডেভিড কাৎজমার নোট ৭-এ চোখ দিয়েছেন। এর এইচডিআর মোড মূলত ভিডিও প্রসেসিং অপশন। এই মোড ব্যবহার করা হলে ভিডিওর মান কিছুটা বদলে যায়। ছায়াগুলো আরেকটু গাঢ় হয়। যদি গামা কিছুটা কমানো হয় তবে তা সত্যিকার এইচডিআর টিভি'র মতো কিছু দেখায় না। তবে বেশ সন্তুষ্ট হয়েছে বিশেষজ্ঞ গ্যালাক্সি নোট ৭-এর এ প্রযুক্তিতে।
তবে মনে রাখতে হবে, এইচডিআর শুনলেই উত্তেজিত হলে চলবে না। যারা উত্তেজিত হয়ে এইচডিআর প্রযুক্তির যন্ত্র কিনেছেন তাদের অনেকেই হতাশ। তারা এর মর্ম কিছুই বোঝেননি। কারণ আসল এইচডিআর তারা দেখেননি।
তাই এইচডিআর প্রযুক্তি ল্যাপটপ বা টিভি বা স্মার্টফোন মানেই যে আসল এইচডিআর পাচ্ছেন তা নিশ্চিত নয়। তবে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭-এর এইচডিআর মন্দ নয়। হাজার হলেও স্যামসাং বলে কথা।

Read more...

স্টাইলাসসহ ল্যাপটপ আনবে স্যামসাং?

0 comments

এর আগে স্যামসাং ক্রোমবুক-কে 'কেভিন' নাম দেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য যে ফিচারগুলো থাকছে সেগুলো হচ্ছে- ১২.৩ টাচস্ক্রিন ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি হিঞ্জ আর ৩২ জিবি স্টোরেজ। সঙ্গে স্যামসাংয়ের 'পেন' নাম দেওয়া স্টাইলাস তো আছেই। 
বিভিন্ন ই-কমার্স সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বাজারে ছাড়তে যাওয়া এই ডিভাইসের দাম ধরা হবে ৪৯৯ ডলার। তবে দামের এই অংকটা পরিবর্তন করা হতে পারে। বাজারে থাকা এই ক্যাটাগরির ক্রোমবুকগুলোর দাম ১৮০ থেকে ৩০০ ডলার। সে হিসাবে আনুমানিক ধরা এই দামটা কিছুটা বেশিই হতে পারে। 
বাজারে চলা এই গুঞ্জন নিয়ে স্যামসাং কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।
গ্যালক্সি নোট ৭ নিয়ে ভালই ধকল পোহাতে হয়েছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্টকে। নতুন এই ল্যাপটপ উন্মোচনে ক্রোমবুক প্রো-কে নিজেদের ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত করতে স্যামসাংয়ের আগ্রহ প্রকাশ পাবে।
Read more...

প্রথম ধাপেই বিপুল সাড়া ফেলেছে এমআই ৫

চীনের বাজারে বিপুল সাড়া ফেলেছে এমআই ৫। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা এ ডিভাইস বুধবার থেকে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি শুরু করে শাওমি। এতে প্রথম ধাপে ৪০ লাখ ইউনিট বিক্রি হয়। শুধু তাই নয়, ডিভাইসটি কেনার আগ্রহ দেখিয়েছেন ১ কোটি ৭০ লাখ গ্রাহক।
 
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ। চীনভিত্তিক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ডিভাইসটির উৎপাদন বাড়ানো হবে।
 
স্মার্টফোনটিতে রয়েছে থ্রিডি সিরামিক কভার। স্টোরেজ ১২৮ জিবি। ৩ হাজার মেগাহার্টজ ব্যাটারি। ৫.১৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন।
 
সেই সঙ্গে রয়েছে ফোরজি কানেক্টিভিটি এবং ৬০০ এমবিপিএস ডাউনলোড ক্ষমতা। মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল। ওজন ১২৯ গ্রাম।
 
এমআই ৫ স্মার্টফোনটি হুয়াওয়ের মেট ৮ এর চেয়ে ৪০ শতাংশ সস্তা, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এর চেয়ে ৫০ শতাংশ সস্তা এবং অ্যাপেলের আইফোন ৬এস -এর চেয়ে প্রায় ৬০ শতাংশ সস্তা।
Read more...

ফেইসবুক আসক্তি ‘মস্তিষ্ক বিবর্তনের ফল’

স্কাইনিউজ জানিয়েছে, মানব মস্তিষ্কের এই বিবর্তন ২০ হাজার বছর আগেই তার শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর তখন থেকেই এটি উল্টো প্যাটার্নে চলা শুরু করেছে। প্রফেসর ব্রুস হুড বিশ্বাস করেন, আমরা ঘরকুনো হওয়ার কারণেই এটি হয়েছে।
এ ব্যাপারে হুড জানান, আমাদের পূর্বসুরীরা সার্বক্ষণিক বেঁচে থাকার লড়াই করে এসেছে। কিন্তু এখন আমাদের মস্তিষ্ক ‘স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে’ একে অপরের সঙ্গে মেতে থাকার জন্য উৎকৃষ্ট। আর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বড় পরিসরে বিভিন্ন মানুষের সঙ্গে মেতে থাকার সুযোগ দেয় বলে মনে করেন এক মার্কিন শিক্ষাবিদ। তিনি বলেন, “সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মানুষ যে অন্যান্য মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকে এটি তেমন আশ্চর্যের বিষয় নয়। আমদের মস্তিস্ক আমাদেরকে সামাজিক প্রাণীতে পরিণত করতেই বিবর্তিত হয়েছে।”
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মাধ্যমে মানুষ বিভিন্ন মতধারা দেখে আরও বেশি খোলা মনের হয়ে ওঠে, আর আমাদের এমন ভাবনাকে আশ্চর্যের বিষয় হিসেবে দেখছেন তিনি। “আমরা বাস্তবে যা দেখি সেটি অবশ্যই উল্টো। মানুষকে বাস্তবের চেয়ে অনালইনেই বেশি যথাযথভাবে ভাগ হতে দেখা যায়”, বলেন তিনি।
মানুষ যেহেতু অনলাইনে সংশোধিত সম্প্রদায়ে বসবাস করে তাই তাদের মস্তিস্ক বিশ্রামে থাকে। আর এজন্য তাদের চারপাশের মানুষকে ঠকানোর কোন প্রয়োজন পরে না। আর এটি উচ্চতর চিন্তার সুযোগ সৃষ্টি করে বলেও মনে করেন হুড।
Read more...

বাজারে কোর আই থ্রি প্রসেসরের এইচপি ব্র্যান্ড পিসি

সম্প্রতি বাজারে এসেছে এইচপি ২৮০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। এতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের ৪১৭০ মডেলের কোর আই থ্রি প্রসেসর। এই পিসিতে আরও রয়েছে ইনটেল ৮১ চিপসেট, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার।
বাজারে এইচপির এই ব্র্যান্ড পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচপি ২৮০ জি১ এমটি মডেলের পিসিটির সঙ্গে রয়েছে সাড়ে ১৮ ইঞ্চি মাপের মনিটর, এইচপি ইউএসবি কীবোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস এবং প্যারালাল পোর্ট।
পিসিটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। পিসির দাম পড়বে ৩৮ হাজার টাকা।
Read more...

 

Information technology Copyright © 2013 Minima Template
Designed by BTDesigner Published..Blogger Templates · Powered by Blogger